,

কিশোরীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

news-image

সাভার প্রতিনিধি : সাভারে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম সোহেল রানা। তিনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সাভারের চৌদ্দ বছরের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে আসছিলেন সোহেল রানা। পরে ওই কিশোরী সোহেল রানাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান।

বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামি করে মামলা করেন। এদিকে মামলা হওয়ার পরেই সোহেল রানা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন পুলিশ। এলাকাবাসী অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার কঠোর শাস্তি দাবি করেছেন।

সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির জানান, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সাভার মডেল থানার এসআই শহিদুল ইসলাম জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু