শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের রামদেবপুর গ্রামের মো. শাহপরান তুষার (২২), একই এলাকার নরপাইয়া গ্রামের শাকিল (২৩), চাঁপা কেশতলা গ্রামের রেজাউল করিম (২৩), যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের মো. নয়ন (২৪) ও গাজীপুর সদর উপজেলার উত্তর খাইলকুর গ্রামের মো. সাগর হোসেন (২৪)।

প্রত্যক্ষদর্শী পানচাইল গ্রামের মো. জাহাঙ্গীর আলম জানান, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে চাটখিল যাওয়ার পথে শাহরাস্তির পূর্ব নরহ গ্রামের মোল্লার টেক এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় ওই গাড়ির গ্লাস বন্ধ থাকায় ভেতরের কেউ বের হতে পারেনি।

দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : সংগৃহীত

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ফায়ার সার্ভিস দলের সহযোগিতায় গাড়ির কাচ ভেঙে তাদের উদ্ধার করা হলেও তারা কেউ জীবিত ছিলেন না।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, নিহতদের লাশ উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম