,

আমিরাতগামীদের ৬ ঘণ্টা আগে করোনা টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার

news-image

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতগামী (ইউএই) যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ছয় ঘণ্টা আগে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে যেতে আর যাত্রীদের বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হবে না।

আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০টা হতে ইউএইগামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘণ্টা পূর্বে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।’

প্রসঙ্গত, করোনা ঠেকাতে গেল বছর আগস্ট মাসে দেশটিতে যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনার আরটি পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ নেওয়ার বাধ্যবাধকতার শর্ত দেয় আরব আমিরাত। কিন্তু বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরেই এমন ব্যবস্থা না থাকায় কর্মস্থলে যেতে বিপাকে পড়েন হাজার হাজার প্রবাসী। পরে প্রায় এক মাস নানা প্রতিবন্ধকতার পর বিমানবন্দরে চালু হয় আরটি পিসিআর টেস্টের ব্যবস্থা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড