,

যৌতুক না পেয়ে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে গৃহবধূকে নির্যাতন

news-image

নিজস্ব প্রতিবেদক,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে নির্মম নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নির্যাতনের ১৫ ঘণ্টা পর ভুক্তভোগী ওই গৃহবধূকে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করলেও এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এমনকি আটকও হয়নি কেউ। বর্তমানে ওই গৃহবধূ শশুরবাড়ি এলাকায় এক প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছেন।

স্থানীয় এলাকাবাসী, ভিকটিম নারী ও তার পরিবারের সদস্যরা জানায়, সাড়ে ৩ বছর আগে ভোলার ইলিশা এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ের সঙ্গে বিয়ে হয় লক্ষ্মীপুর সদরের চরমনি মোহন এলাকার বাসিন্দা কাঞ্চন মাঝির ছেলে মো. হাসানের। বিয়ের কিছুদিন অতিবাহিত হলেই শ্বশুরবাড়ির লোকজন ৩ লাখ টাকা যৌতুক দাবি করে। কিন্তু তা দিতে অপারগতা প্রকাশ করলে ওই গৃহবধূর ওপর বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শাশুড়ি, ননদ ও তার স্বামী হাসান।

দরিদ্র বাবার যৌতুকের টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় নীরবে সব নির্যাতন সহ্য করে আসছিলেন ওই গৃহবধূ। গত রোববার রাতে দাবিকৃত তিন লাখ টাকা না দেওয়ায় স্বামী, শাশুড়ি ও ননদ তাকে হাত-পা বেঁধে ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে ঘরে আটক করে রাখে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

পরে স্বামীর বাড়ি থেকে বের হয়ে গেলে কৌশলে আত্মীয়-স্বজনদের কাছে বিষয়টি জানান তিনি। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিবসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে। এ ঘটনায় বিচার দাবি করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

এদিকে, যৌতুক দাবিতে মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনা অস্বীকার করেছেন ভুক্তভোগীর ননদ পাখি বেগম। তিনি বলেন, পারিবারিক কলহের কারণে তার স্বামী চুল কেটে দেয়।

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন সজিব বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে গৃহবধূকে মাথা ন্যাড়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান