,

বলিউডে শাহরুখপুত্রের অভিষেক!

news-image

বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে গুঞ্জন চলছিল, বলিউডে আসতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এবার শাহরুখপুত্র আরিয়ান খান বলিউডে ডেবিউ করছেন। একই সঙ্গে ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। বিগত কয়েকমাস ধরে খবরের শিরোনামে ছিলেন আরিয়ান। ড্রাগ কাণ্ডে নাম জড়ানোর পর বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন আরিয়ান। তাকে নিয়ে চিন্তিত ছিলেন বাবা শাহরুখ খানও।

কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন যে, অভিনয়ে বিশেষ আগ্রহ নেই। সিনেমার নেপথ্যেই কাজ করতে চান তিনি। শোনা যাচ্ছিল যে পরিচালকের ভূমিকায় দেখা যাবে তাকে। এবার জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন আরিয়ান। বেশ কয়েকটি ছবির আইডিয়া নিয়ে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন তিনি। শাহরুখ বরবারই আরিয়ানের লেখার প্রতি প্রেম নিয়ে কথা বলেন। এবার পাকাপাকিভাবে বলিউডে চিত্রনাট্যকার, পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন আরিয়ান খান।

জানা যায়, যে যে বিষয় নিয়ে কাজ চলছে তারমধ্যে একটি আমাজন প্রাইমের ওয়েব সিরিজের জন্য তো অন্যটি একটি ফিচার ফিল্মের জন্য যা প্রযোজনা করতে চলেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ওয়েব সিরিজটি হতে চলেছে একটি থ্রিলার। এক ফ্যানের জীবনের গল্প উঠে আসবে সেই ওয়েব সিরিজে। যদিও ছবির বিষয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। যদি সব ঠিকঠাক চলে তাহলে এবছরেই শুরু হতে পারে ওয়েব সিরিজের শুটিং পর্ব। আপাতত চলছে চিত্নাট্যের কাজ, ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা মাথায় রেখেই লেখা হচ্ছে স্ক্রিপ্ট। এছাড়াও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একাধিক প্রোজেক্টে লেখক বিলাল সিদ্দিকীর সঙ্গে লিখছেন আরিয়ান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য