,

মিরসরাইয়ে বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেপ্তার ১

news-image

মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি মদ ও মদ তৈরির উপকরণসহ সজল কুমার বৌদ্ধ (৪৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। যার আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।

সোমবার রাত সাড়ে ১২টায় মাদকদ্রব্যসহ আসামি সজল বৌদ্ধকে জোরারগঞ্জ থানায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার সজল উপজেলার জোরারগঞ্জের হাজিরসাই গ্রামের মৃত কুমোদ বৌদ্ধের ছেলে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, জোরারগঞ্জের হাজিরসরাই এলাকায় বিপুল পরিমাণ মদ বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব। এ সময় সজল কুমার বৌদ্ধকে গ্রেপ্তার করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ এবং ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসঙ্গে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণও জব্দ করা হয়েছে। উদ্ধার মাদকের আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।

তিনি আরও জানান, গ্রেপ্তার সজল দীর্ঘদিন ধরে চোরাচালানের মাধ্যমে আমদানিনিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছে।

জোরারগঞ্জ থানার দায়িত্বরত উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, র‌্যাবে ডিএডি আবুল কাশেম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। পরবর্তী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আসামি কোটে চালান করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর