বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশুখাদ্য দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড লালু যাদবের

news-image

অনলাইন ডেস্ক : পশুখাদ্য দুর্নীতি সংশ্লিষ্ট এক মামলায় ভারতের রাষ্ট্রীয় জনতা দল নেতা (আরজেডি) লালু যাদবকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৬০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রীকে গত সপ্তাহে এই মামলায় দোষী সাব্যস্ত করে আদালত।

১৯৯০ এর দশকে বিহারে আলোড়ন তোলে পশুখাদ্য দুর্নীতি। এর অংশ হিসেবে ডোরান্ডা ট্রেজারি থেকে বেআইনিভাবে তুলে নেওয়া হয় ১৩৯.৫ কোটি রুপি। ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন লালু যাদব। সেই মামলাতেই দণ্ডিত হলেন তিনি। বিহারের তিনবারের মুখ্যমন্ত্রী লালু যাদব ছাড়াও এই মামলায় মোট ৩৯ জন দোষী সাব্যস্ত হয়েছে।

জামিনে থাকা অসুস্থ লালু যাদব ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন। গত ১৫ ফেব্রুয়ারি দোষী সাব্যস্ত হওয়ার পর ৭৩ বছরের এই নেতাকে রাচির কারাগারের হাসপাতালে নেওয়া হয়।

পশুখাদ্য দুর্নীতি সংশ্লিষ্ট আরেকটি মামলা পাটনার সিবিআই আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলাটি ভাগলপুর ট্রেজারি থেকে বেআইনিভাবে অর্থ তুলে নেওয়ার।

পশুখাদ্য দুর্নীতিতে প্রায় ৯৫০ কোটি রুপি বেআইনিভাবে তুলে নেওয়া হয়। বিহারের বিভিন্ন ব্যাংক থেকে পশুখাদ্য কেনার এসব অর্থ তুলে নেওয়া হয়। পশু সম্পদ বিভাগ ভুয়া ভাউচারের মাধ্যমে এসব অর্থ তুলে নিতে সহায়তা করে বলে অভিযোগ রয়েছে। এসব দুর্নীতি সংশ্লিষ্ট চারটি মামলায় দণ্ডিত হয়েছেন লালু যাদব। এর সবগুলোর বিরুদ্ধে আদালতে আপিল করেছেন তিনি।

২০১৭ সালের ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন লালু যাদব। বেশিরভাগ সময় তিনি থেকেছেন ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্স হাসপাতালে। গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্যের অবনতি হলে তাকে দিল্লিতে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল