,

‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে কাল

news-image

বিনোদন প্রতিবেদক : আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮’ আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত, টিএসসি প্রাঙ্গণে।

আয়োজকরা জানায়, আগামীকাল সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে বাংলা ভাষার চলচ্চিত্রের সবথেকে বড় এই উৎসবের ২০তম আসরের। এছাড়াও উদ্বোধনী দিনে আরও প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ (দুপুর ১টায়), মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ (বিকেল সাড়ে ৩টায়) এবং আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নুর’ (সন্ধ্যা সাড়ে ৬টায়)।

পাঁচদিন ব্যাপী এই উৎসবে আরও প্রদর্শিত হবে ‘নোনা জলের কাব্য’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘মুজিব আমার পিতা’, ‘চন্দ্রাবতীর কথা’সহ ১৯টি ধ্রুপদী ও সমসাময়িক বাংলা সিনেমা ও একটি প্রামাণ্যচিত্র। প্রদর্শনীর পাশাপাশি সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে সিনেমার কলাকুশলীদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আলোচনায় অংশগ্রহণের সুযোগ। প্রদর্শনী টিকিটের শুভেচ্ছা মূল্য মাত্র ৫০ টাকা।

উল্লেখ্য, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। তবে গত বছর করোনা মহামারির প্রকোপে আয়োজনটি স্থগিত ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড