,

বসন্তেই ছাড় পেল ‘বসন্ত বিকেল’

news-image

বিনোদন প্রতিবেদক : ছবিটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছি। সিনেমাটি দেখার পর সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ভাই আমাকে একেবারে বুকে টেনে নিয়েছেন। প্রশংসা করেছেন অঞ্জনা ও অরুণা বিশ্বাস আপাসহ অন্যরাও। নিজেকে বেশ হালকা লাগছে। এই বসন্তেই আসবে “বসন্ত বিকেল” সিনেমা’- এভাবেই নতুন সিনেমা’র সেন্সর ছাড়পত্র ও মুক্তি নিয়ে কথা বললেন নির্মাতা রফিক সিকদার।

তিনি জানান, গতকাল রোববার ‘বসন্ত বিকেল’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর আগামী সপ্তাহেই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর মুক্তিসহ প্রচারণার নানা বিষয়ে তথ্য দেবেন।

ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রথমবার জুটি হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ। মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরকে কেন্দ্র করে এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে।

গল্পে দেখা যাবে, সুচিত্রার শহরে শৈশব হতে বেড়ে ওঠা মুসলিম ধর্মাবলম্বী রুদ্র ও হিন্দু ধর্মাবলম্বী চন্দ্রাবতীর দুরন্ত প্রেম। দুজনে পরিণত বয়সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় প্রণয়ে জড়িয়ে পড়ে, যার সমাপ্তি ঘটে বিয়োগান্তক এক পরিস্থিতির ভেতরে, এক বসন্ত বিকেলে। শিপন ও সুবাহ ছাড়াও এতে অভিনয় করেছেন ওমর সানী, সুচরিতা, তানভীর তনু, আমান রেজাসহ অনেকে।

নির্মাণের পাশপাশি এর গল্পকার, সংলাপ রচয়িতা এবং চিত্রনাট্য লিখেছেন নির্মাতা রফিক সিকদার। এটি প্রযোজনা করছেন সামসুজ্জামান রিমন ও আরবিএস টেক লিমিটেড। পরবর্তী সময়ে সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন পরিচালক রফিক সিকদার নিজেই।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য