বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালবাগে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রেমিকসহ তিনজন রিমান্ড শেষে কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর লালবাগে তরুণীকে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় প্রেমিকসহ তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিরা হলেন- তরুণীর প্রেমিক মনির হোসেন শুভ, বিল্লাল ওরফে আল আমিন এবং সুজন ওরফে সবুজ। গত ১৮ ফেব্রুয়ারি আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন। একইদিন এ মামলায় ডালিয়া আক্তার দিনা নামে এক নারীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।

ধর্ষণের ঘটনায় তরুণীর বাবা ১৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় মামলা করেন। মামলার তিনি অভিযোগ করেন, মেয়ে ও স্ত্রীকে নিয়ে তিনি হাজারীবাগের ঝাউচর এলাকায় বসবাস করেন। মাস ছয়েক আগে শুভর সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক হয়। শুভ তাকে বিয়ের প্রস্তাবও দেন। এক মাস আগে তিনি স্ত্রী ও মেয়েকে রেখে গ্রামের বাড়ি পটুয়াখালী যান। কয়েকদিন আগে তার মেয়েও গ্রামের বাড়িতে যান। সেখানে যাওয়ার পর শুভ তাকে ফোন করে বিয়ে করবে বলে ঢাকায় আসতে বলেন। গাড়িভাড়াও পাঠিয়ে দেন। শুভর কথায় আশ্বস্ত তরুণী গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় আসেন। সেখান থেকে শুভ তাকে লালবাগ বেড়িবাঁধ এলাকায় দিনার বাসায় নিয়ে যান এবং দিনার সহায়তায় শুভ তাকে ধর্ষণ করেন। এরপর গত ১৪ ফেব্রুয়ারি শুভ ওই তরুণীকে মুগদায় বিল্লালের বাসায় নিয়ে যান। সেখানে শুভর উপস্থিতিতে বিল্লাল ও সুজন তাকে ধর্ষণ করেন। ১৬ ফেব্রুয়ারি বিল্লাল ওই তরুণীকে রিকশায় করে টিএসসি এলাকায় নিয়ে আসেন। তাকে একা রেখে চলে যান।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল