,

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশি খুন

news-image

নোয়াখালী প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশি যুবক খুন হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাতে একজন তার দোকানের কর্মচারীর হাতে এবং গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের হাতে আরেকজন খুন হন।

জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজ দোকানের আফ্রিকান কর্মচারীর হাতে ছুরিকাঘাতে নিহত হন মোহাম্মদ হাসান (৩৩। হাসানের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের মধ্য জিরতলী গ্রামে। তিনি গুনহাজী বেপারি বাড়ির মৃত আমিন উল্লাহ দরবেশের ছেলে। ৮ ভাই ও ২ বোনের মধ্যে হাসান ছিলেন চতুর্থ। গত ৬-৭ বছর আগে আফ্রিকায় সেদেশি সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন হাসানের বড় ভাই টিপুও।

হাসানের চাচা কামাল উদ্দিন জানান, জীবিকার তাগিদে বড় ভাইয়ের মাধ্যমে ১৬ বছর আগে আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। আফ্রিকায় তার মৃত ভাই টিপু ছাড়াও ছোট ভাই হেলালও থাকেন। ওই দেশে যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুনে বাড়ি আসার কথা ছিল তার। পরিবারের পক্ষ থেকে তার বিয়েরও প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

হাসানের ছোট ভাই হেলাল উদ্দিনের বরাত দিয়ে কামাল জানান, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার জন্য সেদেশি (আফ্রিকান) এক যুবককে কর্মচারী হিসেবে নেন হাসান। দীর্ঘ দিন পর বাড়ি আসবেন তাই টাকা ও মুল্যবান মালামাল নিজের বাসায় রাখেন তিনি।

তিনি আরও জানান, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে যান হাসান। রাতের কোনো একসময় তার কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন এবং টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যান। এ সময় হাসানের চিৎকারে পাশের লোকজন ছুঁটে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে হাসানের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে মো. গোলাম মোস্তফা (৩৮) নামে আরেক বাংলাদেশি নিহত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর