,

টেকনাফে বিদেশি অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পুটিবনিয়া ২২ নম্বর শিবির থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি ও ৬১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মৃত দিল মোহাম্মদের ছেলে মো. শফিক ওরফে হাফেজ শফিক (২৬), ব্লক ডি-এর কালা মিয়ার ছেলে আমান উল্লাহ (২৬) ও সৈয়দুল ইসলামের ছেলে জামাল আহাম্মদ (৫১)।

সাধারণ রোহিঙ্গারা জানান, আটক তিন সন্ত্রাসী ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এতে সধারণ রোহিঙ্গারাও আতঙ্কে ছিল।

বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে টেকনাফের উনচিপ্রাং ২২ নং ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইসলাম গ্রুপের সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে সক্রিয় থাকার কথা স্বীকার করেছে। আটকদের বিরুদ্ধে মামলা করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর