,

ছয় মাসের সাজা থেকে বাঁচতে আট বছর পলাতক, অবশেষে ধরা

news-image

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :ছয় মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে আট বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। রায়হান খান নামে ওই আসামিকে গতকাল বৃহস্পতিবার কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রাম থেকে বাঙ্গরা বাজার থানা পুলিশ গ্রেপ্তার করে।

আজ শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। রায়হান আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

জানা যায়, ২০১৩ সালের ১০ এপ্রিল মাদকসহ রায়হানকে আটক করে ঢাকার তেজগাঁও থানা পুলিশ। তখন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কিছুদিন পর কারাগার থেকে জামিনে বের হন তিনি। পরবর্তীতে আর আদালতে হাজির হননি। এর মধ্যে ২০১৯ সালের ২ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু ২০১৩ সালে জামিনে আসার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম