,

রাণীনগরে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

news-image

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :” নওগাঁর রাণীনগর রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রেলস্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তারা।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২৩) ও তার মেয়ে ৫ বছর বয়সী শিশু নুরজাহান। তারা সম্পর্কে মা-মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান তারা।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আযম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী