,

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় হারাধন মন্ডল (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারাধন মন্ডল উপজেলার ভাটপাড়া এলাকার খিরত মন্ডলের ছেলে। তিনি টাঙ্গাইলের এক উকিলের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাসাইল-ভাতকুড়া সড়কের ছাপড়া ব্রিজ এলাকায় পারাপার হওয়ার সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ধাক্কা দেয় তাকে। মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হারাধনের পাঁচ মাসের এক কন্যা সন্তান রয়েছে।

হারাধনের মৃত্যুতে তার স্ত্রী লাভনী মানসিকভাবে ভেঙে পড়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, আমার মেয়ে কারে বাবা বলে ডাকবোরে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দূর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু