,

হাড়ে অসহ্য ব্যথা হতে পারে ক্যানসারের লক্ষণ

news-image

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ক্যানসারে আক্রান্ত হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। অন্যান্য ক্যানসারের লক্ষণ সম্পর্কে অনেকেরই কমবেশি ধারণা থাকলেও হাড়ের ক্যানসারের সঙ্গে আমরা কেউই তেমনভাবে পরিচিত নই। হাড়ে ব্যথা অনুভব করলে অনেকেই মনে করেন হয়তো কোনও আঘাত লাগার কারণে ব্যথা হচ্ছে। প্রাথমিকভাবে এই রোগের সঙ্গে অন্যান্য রোগকে মিশিয়ে ফেলেন মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, যত দ্রুত এই ক্যানসারের চিকিৎসা শুরু করা যায়, সুস্থ হয়ে ওঠার আশা ততটাই বেশি। তাই হাড়ের ক্যানসারের এই লক্ষণগুলো সকলেরই জানা দরকার।

১) হাড়ের ক্যানসার হলে হাড় হয়ে যায় অত্যন্ত দুর্বল। তখন সামান্য আঘাতেই হয়ে যায় ফ্র্যাকচার। সাধারণ কিছু চোটেও হাড়ে ফাটল ধরে। আপনারও এমন সমস্যা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২) এই ক্যানসারের ক্ষেত্রে হাড়ের ব্যথা হয় সাংঘাতিক। চোট-আঘাত না পাওয়া সত্ত্বেও হাড়ে ব্যথা হওয়ার পাশাপাশি যদি ব্যথা হওয়ার স্থান অনেকটা ফুলে যায়, তা হলে এটি সাধারণ হাড়ের সমস্যা নাও হতে পারে। দীর্ঘদিন ধরে শরীরের কোনো অংশে ফোলা ভাব থাকলে তা উপেক্ষা করবেন না।

৩) হঠাৎ শরীরের কোনও অংশ অবশ হতে শুরু করলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ এই সমস্যার পিছনে থাকতে পারে ক্যানসারের ঝুঁকি।

৪) আর্থ্রাইটিসের সমস্যা থাকলে হাত-পা নড়াতে সমস্যা হয়। তবে সব সময়ে হাত-পা নড়াতে না পারার সঙ্গে আর্থ্রাইটিসকে যোগ করবেন না। এটি হতেই পারে হাড়ের ক্যানসারের লক্ষণ। তাই সাবধান থাকুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়