,

ইউক্রেন থেকে ফিরতে সহায়তা পাবেন বাংলাদেশিরা

news-image

নিজস্ব প্রতিবেদক : যেসব বাংলাদেশি নাগরিক ইউক্রেনে আছেন, তারা দেশে ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, আমরা অন্য যেকোনো সময় যেটা করি, কোনো দেশে বা কোনো অঞ্চলে খারাপ পরিস্থিতি হলে সেখানে থাকা নাগরিকদের সাবধান করে দিই। এ ক্ষেত্রেও সেটাই করা হয়েছে। আমরা কাউকে ছাড়তে বাধ্য করতে পারি না। এটা ব্যক্তিগতভাবে যারা আছেন তাদের ওপর নির্ভর করছে। কিন্তু তারা ফেরত আসতে চাইলে বাংলাদেশ সহায়তা করবে।

শাহরিয়ার আলম বলেন, অনেক দেশের নাগরিক ইউক্রেন ছেড়ে চলে গেছেন, অনেকে এখনও যাচ্ছেন। সেক্ষেত্রে বাঙালি যে কেউ সহায়তা চাইলে আমাদের নিকটবর্তী পোল্যান্ড দূতাবাস বা অন্য দূতাবাস থেকে সহায়তা করা হবে।

অতীতে ইয়েমেন ও লিবিয়ার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ইয়েমেনে যখন সমস্যা হয়েছিল তখন আমরা বলেছিলাম, তারা বেশিরভাগই চলে আসতে সম্মত হয়েছিল। কিন্তু এর আগে লিবিয়ায় দেখেছি, নোটিশ করার পরও অনেকে আসেননি।

এদিকে মঙ্গলবার পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে দূতাবাস কোনো বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজন না থাকলে ইউক্রেন ভ্রমণ না করারও পরামর্শ দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি