,

সরকারি জমি দখল করে কৃষক লীগ নেতার স্থাপনা নির্মাণ

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নে সুজা বাজারের সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এক বছর ধরে বিকল এক্স-রে মেশিন, চিকিৎসক অভাবে হয় না অপারেশন
মোহনপুর ইউনিয়নের ১নং ওর্য়াড কৃষক লীগের সভাপতি মোফাজ্জল হোসেন সুজা বাজারের জায়গা অবৈধ ভাবে দখল করে স্থায়ী স্থাপনার নির্মাণ কাজ শুরু করেছেন।

প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই সরকারি জমি দখল করে অবৈধ ভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করায় সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যেই এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি উপজেলা ভূমি প্রশাসনকে অবহিত করা হয়েছে। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি জমির উপর অবৈধ স্থাপনা বন্ধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে সরকারি জমির উপর অবৈধ ভাবে স্থায়ী পাকা স্থাপনা নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।

সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মানকারী মোফাজ্জল হোসেন জানান, স্থাপনা নির্মাণের বিষয়ে কোন অনুমতি নেয়া হয়নি। এখানে সবাই অনুমতি ছাড়াই দোকান করেছে। তাই অনুমতি নেয়ার কোন প্রয়োজন মনে করি না। এখানে আগে টিন দিয়ে দোকান করা ছিলো কিন্তু বর্ষার সময় ভেঙে যাওয়ার কারণে আমি এখানে দশ ইঞ্চি কলাম করে স্থায়ী ভাবে নির্মাণ করছি। তিনি সরকারি জায়গায় দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে তা স্বীকার করেন।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, মোফাজ্জল হোসেন দলীয় ও স্থানীয় প্রভাব খাটিয়ে বাজারের সরকারি জায়গায় দখল করে কলাম করে স্থায়ী স্থাপনা নির্মাণ করছে। কিন্তু এ বিষয় যেন দেখার কেউ নাই।

মোহনপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সারোয়ার হোসেন বলেন,সরকারি জায়গায় দখল করে কোন ভাবেই স্থাপনা নির্মাণ করা যাবে না। আমি লোক পাঠাচ্ছি সরেজমিনে দেখে ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়