,

চট্টগ্রামে খালের পাশ থেকে তরুণীর মরদেহ উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে খালের পাশ থেকে ফৌজিয়া ফারিহা (২২) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার জ্যেষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুরি খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার এসআই সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ফৌজিয়া ফারিহার বাড়ি খরণদ্বীপ এলাকায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এসআই সাইফুর বলেন, প্রথমে পরিচয় জানা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাধ্যমে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়। তার পরিবারের সদস্যদের কাছে খবর পাঠানো হয়েছে। তারা থানায় আসলে তাদের সাথে কথা বলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর