,

ইউক্রেন সীমান্তে মহড়া অবসানের ঘোষণা রাশিয়ার, ফিরছে সেনারা

news-image

মস্কোর দখলকৃত ক্রিমিয়ায় সামরিক মহড়া অবসানের ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, সেনা সদস্যরা নিজেদের ব্যারাকে ফিরে যাচ্ছে। ইউক্রেন সীমান্ত থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ার কথা জানানোর এক দিন পর এই ঘোষণা দিয়েছে মস্কো।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার ইউনিটগুলো তাদের কৌশলগত মহড়া সম্পন্ন করেছে। আর তারা তাদের স্থায়ী অবস্থানে ফিরে যাচ্ছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পাশাপাশি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে,  রাশিয়া নিয়ন্ত্রিত উপত্যকার সঙ্গে মূল ভূখণ্ডকে যুক্ত করা একটি সেতু পার হচ্ছে সামরিক ইউনিটগুলো। বিবৃতিতে জানানো হয়েছে, ট্যাংক, কামানসহ সামরিক সরঞ্জামগুলো ট্রেনে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রুশ সেনাসমাবেশ নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বাড়তে থাকলেও সেখান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেন সীমান্তের কাছে প্রায় এক লাখ ৩০ হাজার সেনা মোতায়েন করে রাশিয়া। এর মধ্যে ৩০ হাজার সেনা বেলারুশের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয়।

সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি