,

চালের আটা দিয়ে ছিট রুটি

news-image

নিউজ ডেস্ক : ছিট রুটি, ছিটা রুটি, ছিট পিঠা, ছিটা পিঠা যে নামেই ডাকি না কেনো, এটা সকালের নাশতার সবচাইতে সহজ রেসিপি। তৈরী করতে উপকরণ যেমন কম লাগে, তেমনি সময়ও লাগে অনেক কম। শুধু সকালের নাশতা না, মেহমান আসলেও ঝটপট তৈরী করে পরিবেশন করা যায়। চলুন শিখে ফেলি কিভাবে তৈরী করে এই ছিট রুটি।

উপকরণ

আতপ চালের গুঁড়ো – ৪ কাপ

লবণ – সামান্য

ডিম – ১টা ( চাইলে নাও দিতে পারেন )

তেল – ৬ চা চামচ

পানি – পরিমাণমতো
প্রণালী

১) চালের গুঁড়োতে সব উপকরণ ও পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। শুকনা গুঁড়ো হলে একটু বেশি সময় নিয়ে গোলা ভিজিয়ে রাখবেন। ব্যস আর কিছুই লাগে না।

২) এবার তাওয়া বা নন স্টিক ফ্রাইপ্যান গরম করে নিন। হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে গোলা তাওয়ার উপর দিন। মিনিট খানেক সময়ের জন্য ঢেকে দিন। এক্কেবারে রেডি আপনার ছিটা রুটি। এবার তাওয়া থেকে তুলে গরম গরম পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়