,

ইউক্রেন সীমান্তে আরও রুশ সেনা মোতায়েন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেন সীমান্তে স্যাটেলাইটের মাধ্যমে নেওয়া ছবি। ছবি: সংগৃহীত
ইউক্রেন সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ প্রযুক্তি কোম্পানি মাক্সার টেকনোলজিস স্যাটেলাইটের মাধ্যমে নেওয়া কিছু ছবি প্রকাশ করে এ দাবি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি—বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ ফেব্রুয়ারি) স্যাটেলাইটের মাধ্যমে ছবিগুলো নেওয়া হয়েছে। যেখানে রাশিয়ার পশ্চিমাঞ্চল ও বেলারুশের বিভিন্ন জায়গায় নতুন করে রুশ সেনা মোতায়েনের চিত্র ধরা পড়েছে। খবর রয়টার্সের।

তবে বার্তা সংস্থা রয়টার্স মাক্সার টেকনোলজিসের ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অবস্থান করা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরতে নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন বলেছেন, সবকিছুই দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে কোনো সৈন্য পাঠাবে না যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের উদ্ধারেও সেখানে সেনা পাঠানো সম্ভব নয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইউক্রেনের সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে দেশটিতে মস্কোর হামলার কোনো পরিকল্পনা নেই। সাবেক সোভিয়েত মিত্র দেশটি যাতে ন্যাটো জোটে যুক্ত না হয়, তা নিশ্চিতে রেডলাইন নির্ধারণ করে রাখতে চায় মস্কো।

অন্যদিকে বেলারুশের সঙ্গে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া-বেলারুশের বড় ধরনের সামরিক মহড়ার কারণে সাগরে প্রবেশ করতে পারছে না তারা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের