,

কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আবছার গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক,কক্সবাজার : কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী আবছার বাহিনীর প্রধানকে গ্রেপ্তার করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, দস্যুতাসহ ১৯টি মামলা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে কক্সবাজার শহরের টেকনাইফ্যা পাহাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

গ্রেপ্তারকৃত আসামি হলেন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার (বাছা মিয়ার ঘোনা) ৭নং ওয়ার্ডের রশিদ ড্রাইভারের ছেলে মো. নুরুল আবছার (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি টিম পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৯টি মামলার আসামি আবছার বাহিনীর প্রধান মো. নুরুল আবছারকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মারামারির মামলা ৪টি, অস্ত্র মামলা ২টি, দ্রুত বিচার ১টি, দস্যুতা মামলা ২টি, ডাকাতির প্রস্তুতি মামলা ১০টি সহ মোট ১৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর