,

নাফ নদীতে জেলেদের ওপর মিয়ানমার বাহিনীর গুলিবর্ষণ, নিখোঁজ ১

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এ সময় গুরা মিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

আজ বুধবার ভোর রাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদীর বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এই ঘটনা ঘটে। নিখোঁজ ইলিয়াস হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। আর গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটলিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার জানান, দুই জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা মিয়ানমার জলসীমায় চলে গেলে বিজিপি তাদের ওপর গুলিবর্ষণ করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে আজ বিকেলে মিয়ানমার সিমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর