,

ওবায়দুল কাদেরকে ‘লাল কার্ড’ দেখাবেন কাদের মির্জা

news-image

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ‘লাল কার্ড’ দেখানোর ঘোষণা দিয়েছেন তার ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। আজ বুধবার বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে নিজের অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের স্ত্রীর কথা মতো ইউপি নির্বাচনে ভাগিনা ও অপশক্তিদের জেতানোর জন্য ভোটারদের লাল কার্ড দেখিয়েছেন। ভোটাররাও সামনে তাকে লাল কার্ড দেখাবে।’

তিনি বলেন, ‘আমাকে দাফন করে দিয়েছে কোম্পানীগঞ্জে। নির্বাচনের আগ মুহুর্তে জামায়াতে তিন প্রার্থীর পরাজয় ও মন্ত্রীর তিন ভাগনেকে জেতাতে বলা হয়েছে। আমার প্রার্থীরা প্রশাসনকে টাকা দিয়ে তিনজন জিতেছে। বাকিদেরকে কারসাজি করে হারিয়ে দেওয়া হয়েছে।’

কাদের মির্জা বলেন, ‘আমিও কথা দিচ্ছি আগামী সব নির্বাচনে আমার মনোনীত প্রার্থী দেওয়া হবে। সাবেক কাউন্সিলর আবুল খায়ের জেলা পরিষদের নির্বাচন সদস্য প্রার্থী হবেন।’

এর আগে গত সোমবার ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচনে কাদের মির্জার তিন, তার প্রতিপক্ষ মিজানুর রহমান বাদলের চার ও জামায়াতের এক প্রার্থী জয়লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর