,

কালকিনিতে রাতের আঁধারে কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

মাদারীপুর প্রতিনিধি : শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনি উপজেলায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মানিক সরদার (৪৬) উপজেলা কৃষকলীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং উপজেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি ছিলেন।

পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মানিক রাতে ব্যক্তিগত কাজে কালকিনি যাওয়ার জন্য একা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। পথে পালরদী নদীপাড় পৌঁছালে সেখানে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছেলেকে শত্রুতার জেরে হত্যা করা হয়েছে জানিয়ে মানিকের বাবা আলমগীর সরদার এ হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন।

এ বিষয়ে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না