,

চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লায় রাস্তা সম্প্রসারণ করার কাজে বাধা দেওয়ায় এক কৃষককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ সোমবার জেলার মনোহরগঞ্জ উপজেলার লহ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও তার লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। নিহত অজিউল্লাহ (৬০) ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মড়হ গ্রামের বাসিন্দা।

অজিউল্লার চাচাতো ভাই মজিবুর রহমান বলেন, ‘চেয়ারম্যান মহিউদ্দিন মড়হ বাজার থেকে গ্রামের পশ্চিম পাড়া পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করছিলেন। রাস্তাটি পাকা কার লক্ষে গত কয়েক দিন ধরে মাটি ফেলে এটি সম্প্রসারণ করা হচ্ছিল। সোমবার সকাল ৯টার দিকে মহিউদ্দিন তার লোকজন নিয়ে রাস্তার এক পাশে থাকা অজিউল্লার জমি থেকে কোনো প্রকার অনুমতি বা নোটিশ না দিয়েই মাটি কেটে রাস্তা সম্প্রসারণ করার কাজ শুরু করেন। এ সময় অজিউল্লাহ তাকে বাধা দিয়ে বলেন, “আপনি রাস্তার দুই পাশ থেকে মাটি কাটেন। একপাশ থেকে কেন নিচ্ছেন।” এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে চেয়ারম্যান সেখান থেকে চলে যান।’

মজিবুর রহমান আরও বলেন, ‘এরপর বেলা ১১টার দিকে চেয়ারম্যান মহিউদ্দিন মোটরসাইকেল ও অটোরিকশায় করে তার শতাধিক লোকজন নিয়ে অজিউল্লাহর বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তিনি ও তার লোকেরা পুরো ঘরে তাণ্ডব চালান। এ সময় প্রাণে বাঁচতে বাড়ির পাশের ঝোপের মধ্যে লুকিয়ে পড়েন অজিউল্লাহ। সেখান থেকে তাকে খুঁজে বের করে পিটিয়ে আহত করে চেয়ারম্যান ও তার লোকেরা। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে চেয়ারম্যান তার লোকজন নিয়ে চলে যান। পরে আত্মীয়রা অজিউল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তারা হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

বিকেল পর্যন্ত এসব অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। মহিউদ্দিন চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, ‘আজ দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজিউল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এ ঘটনায় এখনো অভিযোগ দায়ের করেনি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর