,

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবেন নিপুণ

news-image

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করবেন চিত্রনায়িকা নিপুণ। নায়িকার আইনজীবী মো. মোস্তাফিজুর রহমান খান আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান খান বলেন, ‘এ আদেশের বিরুদ্ধে আমরা আপিলে যাব। আজকে তো সম্ভব হচ্ছে না। আগামীকালই আপিলে আবেদন করব।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরেই ‘খেলা’ চলছে, যেটি শেষমেশ আদালত পর্যন্ত গড়িয়েছে।

নির্বাচনের এক সপ্তাহের বেশি সময় পর গত শনিবার নায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন জায়েদ খান। তার আবেদনের পর সেই সিদ্ধান্তের ওপর আজ দুপুরে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে রুল শুনানির জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা জুথি।

গতকাল রোববার শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। বিদায়ী সভাপতি মিশা সওদাগর অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে। এদিন নাদির খান ছাড়া জায়েদ প্যানেলের আর অন্যরা কেউই উপস্থিত ছিলেন না সেখানে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি