,

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ : বিএনপি নেতা মজনুসহ ১০ জন রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুসহ ১০ জনের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

অপর ৯ আসামি হলেন- বিএনপিকর্মী মোহাম্মদ আলী মান্নান, মফিকুল ইসলাম, সোহেল শিকদার, কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মিন্টু, আনোয়ার, মৎসজীবী দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম ওরফে আবুল বাসার, যুবদলকর্মী মনিরুল ইসলাম সজল ও সাদেকুর রহমান সাদেক।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই (নিরস্ত্র) জাহিদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

গতকাল রোববার নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপি নেতা মজনুসহ ২৩ জনকে আটক করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড