,

বাস ও মিনিট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গরকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ওই রাস্তায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান। নিহতদের মধ্যে দুজন দুর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক এবং অপরজন বাসের যাত্রী।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহতদের তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর