,

রাতে বাসায় একা পেয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

news-image

সাভার প্রতিনিধি : রাজধানীর ধামরাইয়ে পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় রাতে বাসায় একা পেয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় নবীনুর (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নবীনুর মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ধামরাই পৌরশহরে লাকুরিয়া পাড়া এলাকার হান্নানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, ছাত্রীর মা ধামরাই উপজেলায় একটি কারখানায় চাকরি করেন এবং বাবা পৌরসভার বিভিন্ন জায়গায় কাজ করেন। ওই ছাত্রীর মা-বাবা কাজে বের হলে রাতে বাসায় একা পেয়ে নবীনুর তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে।পরে এ বিষয়ে জানতে পেরে ধামরাই থানায় এসে মামলা দায়ের করেন ওই ছাত্রীর মা।

এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সকালে নবীনুর নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী