,

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি নির্বাচন চলাকালে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে সপ্তম ধাপের ইউপি নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তাসিফ (১২), সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাসিফ নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলা গ্রামের রিকশাচালক মো.জসিম উদ্দিনের ছেলে।

এদিকে, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেছেন, নিহত তাসিফ তার নিকটাত্মীয়। ওই কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বহিরাগতরা।

জানা গেছে, সাতকানিয়া উপজেলায় ভোট শুরুর কিছু সময় পরেই খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থী আক্তার হোসেন ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। কেন্দ্র দখল নিয়ে প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান খাগরিয়া ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর