,

গরু চুরির চেষ্টায় গণপিটুনির পর কেটে দেওয়া হলো দুই নারীর চুল

news-image

সাভার প্রতিনিধি : রাজধানীর উপকণ্ঠ সাভারে গরু চুরির চেষ্টা করায় দুই নারীকে পিটিয়ে আহত করার পর তাদের চুল কেটে দেওয়ার অভিযোগে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজন এলাকাবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে সাভার মডেল থানায় মামলাটি করেন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস। তবে প্রধান আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে বিরুলিয়ার দত্তপাড়া এলাকায় হাবিবুল্লাহ নামে এক ব্যক্তির গরু চুরির চেষ্টা করেন দুই নারী ও দুই পুরুষ। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। পরে দুই নারীর চুল কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে সেখান থেকে পুরুষ দুজন পালিয়ে যান।

গরু চুরির চেষ্টার ঘটনায় হাবিবুল্লাহ ওই দুই নারীর নাম উল্লেখসহ অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করেছেন।

এ বিষয়ে এসআই কুদ্দুস বলেন, ওই দুই নারীকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তাদের চুল কেটে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু