,

সুস্থতা ধরে রাখতে কাজে আসবে যে পাতা

news-image

নিউজ ডেস্ক : খাবারের স্বাদ-গন্ধ বাড়াতে তার জুড়ি নেই। পায়েস, পোলাও, বিরিয়ানিসহ বিশ কিছু খাবারে একটি তেজপাতা দিলেই রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ।

শুধু কি তাই। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি মানব দেহের বিভিন্ন সমস্যা সমাধানেও রয়েছে এ পাতার কার্যকারিতা। স্বাস্থ্য ভালো রাখতে, হজমের সমস্যা দূর করতে, ডায়াবিটিস নিয়ন্ত্রণ, হার্টের সমস্যা রুখতেও তেজপাতা ভীষণ কার্যকর ভূমিকা রাখে।

ভাবতে অবাক লাগলেও পোড়া তেজপাতাও বেশ কিছু উপকারে আসে। ছাইদানিতে বেশ কয়েকটি পাতা আট থেকে দশ মিনিট ধরে পোড়ানোর পর দেখবেন তেজপাতায় থাকা তৈল-জাতীয় উপাদানগুলি পুড়ে যাওয়ার সাথে সাথে সমস্ত ঘরে সুগন্ধ ছড়াবে। এই সুগন্ধ মনকে সতেজ রাখতে সাহায্য করে।

উদ্বেগ কিংবা কোনো মানসিক চাপ থাকলেও এই প্রক্রিয়া অনুসরণে মিলতে পারে সুফল।

তেজপাতায় এর বাইরেও রয়েছে বেশ কয়েকটি গুণ। চলুন যেনে আসা যাক সে সব গুণের কথা।

* কাশি কিংবা গলা ভেঙে গেলে তেজপাতা ফুটিয়ে খেলে গলায় আরাম পেতে পারেন।

*ত্বকের নানান ধরনের ছত্রাকঘটিত সংক্রমণ থেকে রক্ষা পেতে চার কাপ জলে তেজপাতা ফুটিয়ে নিয়ে দিনে চার-পাঁচ বার সেই জল খেলে সুফল পেতে পাবেন।

*শরীরের অতিরিক্ত টক্সিন বার করে দিতে ভূমিকা পালন করে তেজপাতা।

*শরীরের ভেতরে থাকা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। টাইপ ২ ডায়াবিটিসের জন্য এটি খুবই কার্যকর।

*ফোঁড়ার সমস্যা হলে তেজপাতা বেটে তার উপরে লাগিয়ে নিলে ব্যথাও কম অনুভব করবেন পাশাপাশি তাড়াতাড়ি শুকিয়েও যাবে।

*প্রস্রাবের রং হলুদ? গরম জলে তেজপাতা দু’ঘণ্টা ভিজিয়ে রাখুন। তার পরে ছেঁকে নিয়ে দু-তিন ঘণ্টা অন্তর জলটি পান করুন। সমস্যা কমবে।

*তেজপাতায় অ্যান্টিব্যাক্টেরিয়াল ও মাইক্রোব্যাক্টেরিয়াল উপাদান থাকে। এটি ক্ষত সারাতে দারুণ ভাবে কাজ করে।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়