,

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু, শনাক্ত-৩২১

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে ৮৭০ জনের নমুনা পরীক্ষায় ৩২১ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে শনাক্তের হার বেড়ে ৩৬ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে শনিবার ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১০১ জন। সে দিন শনাক্তের হার ছিল ২৬ দশমিক ১০ শতাংশ।রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে একজন ও দিনাজপুরে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের আট জেলার মধ্যে রংপুরে ১০১, দিনাজপুরে ৫৯, নীলফামারীতে ৪৯, ঠাকুরগাঁওয়ে ৩১, পঞ্চগড়ে ২৭, গাইবান্ধায় ২৭, লালমনিরহাটে ১৬ ও কুড়িগ্রামে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭৬ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত ৯৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৫ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে। বিভাগজুড়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৭ জন।

এ জাতীয় আরও খবর

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী