,

ফসলের মাঠে মিললো ট্রাক্টর চালকের লাশ

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকায় ফসলের মাঠ থেকে মীর হোসেন (২৫) নামে এক ট্রাক্টর চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালের দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মীর হোসেন জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকার ইয়াসিন আলীর ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, গত রাত থেকে তার মোবাইল কল আসার পর মীর হোসেন বাড়ির বাইরে যান। এরপর থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ধারনা করা হচ্ছে, মীর হোসেনকে রাতে দুর্বৃত্তরা মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর সেখানে লাশ ফেলে রেখে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে। এছাড়া এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে নেমেছে পুলিশ। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্পিকারের কাছে পদত্যাগপত্র দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী