,

আলু ক্ষেত বাঁচাতে ব্যস্ত কৃষকেরা

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : মাঘ মাসে হঠাৎ বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় আলু ক্ষেতে পানি জমে গেছে। আলু গাছ বাঁচাতে কৃষকেরা এখন খেত থেকে পানি অপসারণে ব্যস্ত সময় পার করছেন। কৃষি কর্মকর্তা বলছেন, জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে পারলে আলুর তেমন ক্ষতি হবে না।

গত শুক্র ও শনিবার দিনভর বৃষ্টিতে উপজেলার বেশিরভাগ আলু ক্ষেতে পানি জমে যায়। জমে থাকা পানির কারণে আলু গাছে লেটব্রাইট (মড়ক) রোগের আক্রমণের শঙ্কা রয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠ ঘুরে দেখা যায়, আগাম গমের ক্ষেত ঝড়ো বাতাসের কারণে মাটিতে নুইয়ে পড়েছে। এছাড়াও সরিষা, ভূট্টাসহ সব ফসলই বৃষ্টি ও দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলার ৮ ইউনিয়নে এবার ৩ হাজার ৯৫০ হেক্টর জমিতে কার্ডিনাল, গ্লান্ডুলার, ডায়মন্ডসহ বিভিন্ন জাতের আলু আবাদ হয়েছে। আলু রোপণের শুরু থেকে আবহাওয়া অনুকূলে ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে আলুর ক্ষতির সম্ভাবনা রয়েছে।

রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা হেছে, কৃষকরা ক্ষেত থেকে পানি সরাতে ব্যস্ত। মেঘলা আকাশ দেখে আবারও বৃষ্টির আশঙ্কায় রয়েছেন তারা।

কাশিপুর ইউনিয়নের কাদিহাট গ্রামের চাষি আউয়াল মিয়া বলেন, এমনিতেই বাজারে আলুর দাম কম, তার ওপর এখন বৃষ্টি। জমিতে পানি জমেছে। আলুর জমিতে পানি জমে থাকলে পচন ধরবে। এতে আলুর ব্যাপক ক্ষতি হবে।

ধর্মগড় গ্রামের আরেক চাষি মোকসেদ আলী জানান, এবার নিজের ও অন্যের জমি বর্গা নিয়ে প্রায় ১৫ বিঘা জমিতে আলু রোপণ করেছেন। মাঘ মাসের হঠাৎ বৃষ্টিতে তার সব আলুখেতে পানি জমে গেছে। দুই-এক দিনের মধ্যে খেত থেকে পানি অপসারণ করতে না পারলে, এবার তার ব্যাপক ক্ষতি হবে। এখন বৃষ্টির কারণে আলুতে পচন ধরলে পথে বসতে হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, বৃষ্টি হওয়ায় আলুর ক্ষেতে পানি জমেছে। তবে কৃষকেরা পানি অপসারণের ব্যবস্থা করছেন। জমে থাকা পানি দ্রুত অপসারণ করলে এবং বৃষ্টি না হলে তেমন ক্ষতি হবে না।

কৃষকদের আলু ক্ষেতে পানি না সরা পর্যন্ত আলু উত্তোলন করা থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। এখন সবচেয়ে জরুরি জমাট পানি ক্ষেত থেকে বের করার ব্যবস্থা করা।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম