,

বিউটি ব্লেন্ডার ব্যবহারের সঠিক পদ্ধতি জানেন তো?

news-image

লাইফস্টাইল ডেস্ক : মেকআপ করতে যারা ভালোবাসেন, তাদের সবারই বিউটি ব্লেন্ডার সম্পর্কে ধারণা আছে। বিশেষ করে মেকআপ ভালোভাবে ব্লেন্ড করতে ভালো কোয়ালিটির মেকআপ স্পঞ্জের গুরুত্ব অনেক।

তরল মেকআপ প্রসাধনী যেমন- ফাউন্ডেশন, কনসিলার, প্রাইমার ইত্যাদি ত্বকে ভালোভাবে মিশিয়ে দেয় বিউটি ব্লেন্ডার। তবে এটি ব্যবহারের সঠিক নিয়ম অনেকেরই জানা নেই।

জানেন কি, সঠিক উপায়ে মেকআপ স্পঞ্জ বা বিউটি ব্লেন্ডার ব্যবহার করা না হলে ত্বকের ক্ষতি হতে পারে। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন বিউটি ব্লেন্ডার-

> মেকআপ করার সময় কখনো ত্বক ও স্পঞ্জে সরাসরি ফাউন্ডেশন ব্যবহার করবেন না। প্রথমে হাতের তালুতে পরিমাণমতো ফাউন্ডেশন নিন।

এরপর স্পঞ্জের সাহায্যে একটু একটু করে নিয়ে মুখে লাগান। এতে ফাউন্ডেশন ও কনসিলার ত্বকে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে।

> সঠিক পদ্ধতিতে মেকআপ সেট করার জন্য সব সময় ডিম্বাকৃতির মেকআপ স্পঞ্জ নিন। এই আকৃতির ব্লেন্ডার ব্যবহার করলে মেকআপ ভালোভাবে সেট করা যায়। স্পঞ্জের ছোঁচালো প্রান্ত চোখের নীচে, ঠোঁটের কাছে ও নাকের পাশের মেকআপ ব্লেন্ড করে নিন।

> স্পঞ্জের গোলাকার অংশ দিয়ে কপাল ও গালের মেকআপ ব্লেন্ড করুন। এটি ব্যবহারে ফাউন্ডেশন ও কনসিলার স্কিনের সঙ্গে সম্পূর্ণরূপে মিশে যাবে।

> কখনো বিউটি ব্লেন্ডার দিয়ে ঘষে ঘষে মেকআপ লাগাবেন না। স্পঞ্জ দিয়ে আলতোভাবে চেপে চেপে মেকআপ প্রয়োগ করুন। এর ফলে ঘামেও মেকআপ নষ্ট না হয়।

> মেকআপের সময় শুকনো স্পঞ্জ বা খুব বেশি ভেজা স্পঞ্জ ব্যবহার করবেন না। খুব ভেজা স্পঞ্জ মেকআপ ঠিকভাবে সেট করতে পারে না।

আবার শুকনো স্পঞ্জ ব্যবহার করলে মেকআপ ত্বকে ভালোভাবে ব্লেন্ড হয় না। তাই স্পঞ্জ ভিজিয়ে অতিরিক্ত পানি ভালো করে নিংড়ে বের করে দিন। তারপর ওই স্পঞ্জ দিয়ে মুখে মেকআপ লাগান।

> নোংরা স্পঞ্জ ব্যবহার করলে ত্বকে অ্যালার্জি ও ব্রণ হতে পারে। তাই মেকআপ করার পর হালকা গরম পানিতে স্পঞ্জ পরিষ্কার করুন। হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে স্পঞ্জ পরিষ্কার করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম