,

আমি দেবীর দর্শন পেয়েছিলাম : আঁখি আলমগীর

news-image

বিনোদন প্রতিবেদক : দুঃসংবাদটা শোনার পর থেকেই আমি বাকরুদ্ধ, থমকে আছি। ২০১৭ সালের মার্চে দেখা হয় লতাজির সঙ্গে। উনার সঙ্গে দেখা হওয়ার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে। তার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া। লতাজি আমার পছন্দের শিল্পী।

রুনা লায়লা আন্টি ভারত যাচ্ছিলেন। আমিও যাব একটা অনুষ্ঠানে। রুনা আন্টিকে বললাম, আমাকে নিয়ে যাবেন সঙ্গে? লতাজির সঙ্গে দেখা করতে চাই। আন্টি বললেন, ‘চেষ্টা করে দেখছি।’ পরে একসঙ্গে আমাদের যাওয়া হয়। আমার স্বপ্নের মানুষের কাছে গেলাম। আমি কিন্তু হিন্দি খুব ভালো বলতে পারি। অবাক ব্যাপার হলো, তাকে কাছে পেয়ে কোনো কথাই বলতে পারছিলাম না। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। আমি তার পায়ের কাছে গিয়ে বসে আছি।

তিনি আমাকে বললেন, ‘ব্যাটা ওপরে বসো। পাগলি হ্যায়।’ আমি বললাম সরি, কান্না আটকাতে পারছি না। তুমি বুঝতে পারছ না তোমার ভালোবাসা পুরো রুমে ঘুরছে। এসব ভালোবাসা অন্যরকম। তিনি আমার এতটাই প্রিয় মানুষ যে, বলে বোঝাতে পারব না। স্টেজে রুনা আন্টি, সাবিনা ইয়াসমিনসহ অনেক শিল্পীর গান গাওয়া হয়।

কিন্তু আমি কখনো লতাজির গান গাইতে পারি না। আমার কাছে মনে হয় তিনি মানুষ নন, মানুষের ঊর্ধ্বে। আধ্যাত্মিক কিছু আছে উনার মাঝে। হাজার বছরেও তার মতো কোনো শিল্পী আসবে না। উনি দেবী! আমি একজন দেবীর দর্শন পেয়েছিলাম। উনার তুলতুলে নরম হাত ধরে অনেকক্ষণ পায়ের কাছে বসেছিলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য