,

গানের সরস্বতী চলে গেলেন : সাবিনা ইয়াসমিন

news-image

বিনোদন প্রতিবেদক : বলার মতো ভাষা নেই। পৃথিবীর নিয়মে তিনি (উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর) চলে গেলেন। ভাবতাম, তিনি হয়তো কখনো যাবেন না। এমন একটা মনের ভেতর চিন্তা হতো।

লতা মঙ্গেশকর নাই পৃথিবীতে এটা ভাবাই যায় না। আমি ভাগ্যবান যে লতাজির সঙ্গে আমার দেখা হয়েছিল, কথা হয়েছিল। সেদিনের স্মৃতি খুব মনে পড়ছে। এত বড় মাপের শিল্পী কিন্তু কাছে গিয়ে বোঝার উপায় নেই। তিনি যত বড় শিল্পী ছিলেন, মানুষ হিসেবে ছিলেন ততই বিনয়ী। তিনি হলেন গানের সরস্বতী, সেই গানের সরস্বতীই চলে গেলেন।

তার সঙ্গে একবারই দেখা হয় ভারতের মুম্বাইয়ে। ১৯৭৮ সালে। তখন বাংলাদেশ ফিল্ম ফ্যাস্টিভ্যালে রাজ্জাক, ববিতাসহ আরও অনেকে যান। আমিও ছিলাম এবং আমরা তাজ হোটেলে উঠি। এসডি বর্মণ এসেছিলেন এবং একটি দেশের গান গাইতে বলেন। আমি ‘পাল ‍তুলে দে’ গানটি গাইলাম। উনি কাঁদলেন।

এরপর দ্বিতীয় গানটি শুরুর আগে দেখি লতাজি ঢুকছেন। উনাকে দেখে আমি আর গাইতে পারিনি। উনাকে দেখে এতটাই নার্ভাস হয়ে যাই যে, কোনোভাবেই গাইতে পারিনি। তাই অন্য ঘরে চলে যাই এবং কিছু সময় পর ফিরে আসি। পরে সাহস করে গাই। লতাজি মন দিয়ে আমার গান শোনেন। এসব স্মৃতি আজ খুব মনে পড়ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য