,

একদিনে করোনায় ৩৩ মৃত্যু, শনাক্ত ১১৫৯৬

news-image

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৯৪ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৫৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৬৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৪৪ হাজার ৮৫৮টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৮৪৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৬ লাখ ১৩ হাজার ৬৯টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫ দশমিক ৮৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৩৩ জনের মধ্যে রয়েছেন ২২ জন পুরুষ এবং ১১ জন নারী। মৃত ৩৩ জনের মধ্যে রয়েছেন ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আটজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে সাতজন।

এতে আরও বলা হয়, মৃত ৩৩ জনের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের একজন। মৃত ৩৩ জনের মধ্যে ২৫ জন সরকারি হাসপাতালে এবং সাতজন বেসরকারি হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন দুই হাজার ২৯৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭৫১ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ২২ হাজার ৯৭৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৬৩ হাজার ৬৯৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫৯ হাজার ২৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড