,

ডাকাতিয়া নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ৫

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালিবাহী বাল্কহেডের ধাক্কায় মাটিবাহী ট্রলার ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মোমিনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোবারক হোসেন (৩৬), আল আমিন (৩৫), নাসির উদ্দিন (৩২) কালা (৩৫) ও আউয়াল মাঝি (৫০)। তাদের সবার বাড়ি কুমিল্লার মুরাদনগর ও তিতাস এলাকায়। তাদের চারজনের লাশ ঘটনাস্থলে আছে। আর একজনের লাশ চাঁদপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে মৈশাদী এএমএস ব্রিক ফিল্ডের মাটিবাহী একটি ট্রলার মাটি নিয়ে ব্রিক ফিল্ডে যাওয়ার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রলারটি ডাকাতিয়া নদীতে ডুবে যায়। এ সময় মাটিবাহী ট্রলারে থাকা ১১ জন আরোহীর মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। কিন্তু পাঁচজন নদীতে ডুবে প্রাণ হারান।

পরে খবর পেয়ে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। এ সময় ট্রলারে থাকা তিনজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে স্থানীয় লোকজনের সহায়তায় দুজনকে উদ্ধার করা হলেও একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে পথে তার মৃত্যু হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ এ ঘটনায় ধাক্কা দেওয়া বালুবাহী বাল্কহেড ইকবাল-১ জব্দ করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর