,

কাদের মির্জার অনুসারী পিচ্চি মাসুদ গ্রেপ্তার

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি এবং তিন মামলায় ওয়ারেন্টভূক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের মোল্লা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

জানা গেছে, তার গ্রেপ্তারের খবরে কয়েকটি এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। গত বছরের ১২ মে বসুরহাট পৌরসভার করালিয়ায় মাসুদ ও তার অপর সহযোগী কেচ্চা রাসেল প্রকাশ্যে অস্ত্র উচিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে গুলি চালান। সেসময় একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তাকে বহুবার প্রকাশ্যে অস্ত্রহাতে দেখা গেছে। কেচ্চা রাসেল অস্ত্রসহ গ্রেপ্তার হয়ে এখন জেলে আছেন।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর