,

দুই ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক কারাগারে

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলায় দুই ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এক ছাত্রের বাবা পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, ওই শিক্ষককে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের বাটুভিটা নুরানী এতিম খানা ও মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষিণ জিন্নাত পাড়া এলাকায়। এদিকে, ঘটনার পর মাদ্রাসাটি পাঁচদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দুই ছাত্র মাদ্রাসায় আবাসিক হিসেবে থাকে। ২৮ জানুয়ারি এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন ওই শিক্ষক। তার আগে আরেক ছাত্রের সঙ্গেও এ ঘটনা ঘটান তিনি। বিষয়টি জানতে পেরে ছাত্রদের বাবারা মাদ্রাসায় গেলে তখন তাদের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চান ওই শিক্ষক।

 

এ জাতীয় আরও খবর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী