,

মির্জাপুরে নারীর কঙ্কাল উদ্ধার, গর্ত থেকে টেনে বের করছিল শিয়াল

news-image

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই দক্ষিণ নাজিরপাড়া এলাকা থেকে আজ রোববার বিকেলে পরিত্যক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর পুরাতন বাড়ির পরিত্যক্ত টয়লেট সংলগ্ন গর্ত থেকে একটি শিয়াল ওই কঙ্কালটি টেনে বের করছিল। স্থানীয় লোকজন দেখে উপজেলা চেয়ারম্যানকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন।

মির্জাপুর থানার এসআই রুবেল হোসেন জানান, কঙ্কালের সঙ্গে ঢাকার ধানমন্ডির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের ক্লিনারের কার্ড ছিল। সেখানে তার নাম বিলকিস লেখা ছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, কঙ্কালটি দেড় থেকে দুই মাস আগের হবে। ধারণা করা হচ্ছে কেউ খুন করে তাকে সেখানে পুঁতে রেখে গেছে।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু