,

শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, পথচারীসহ নিহত ৫

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫), পথচারী মোস্তফা শিকদার, (৫২) রোকেয়া বেগম (৪৫) ও ভ্যানচালক লিটু শরীফ (৫০), মোফাজ্জেল হোসেন খান (৫৫)। এদের মধ্যে চারজনই শিবচরের বাচামারা ও মাদবরচর এলাকার পথচারী বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন।

আহতরা হলেন- প্রাইভেট কারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রোলপাম্প থেক তেল নিয়ে উল্টো পথে রওয়ানা হয়। এ সময় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিন পথচারী ও এক প্রাইভেটকারের যাত্রী মারা যান। আরেকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন প্রাইভেটকারের এবং বাকি চারজন পথচারী। প্রাইভেটকারের দুজন যাত্রী গুরুতর আহত আছেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি

‘জেলার ২’ ১১ দিনেই ৭০০ কোটি আয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ২২১৮

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার এবং তাকে অপসারণের দাবি টিআইবির

৭ নভেম্বর সারা দেশে র‍্যালি করবে বিএনপি

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে

ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ চলছে : হুইপ দুলু

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান