,

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

news-image

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটমুখী দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালকসহ দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবালয়ের পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার বড় হাঁপানিয়া গ্রামের আফাজুদ্দিনের ছেলে অটোচালক জাহিদ (৩৫), একই গ্রামের ইন্তাজখার ছেলে আব্দুর রহমান (৩৩) ও মোতালেব হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, আব্দুর রহমান ও আব্দুর রাজ্জাক বরংগাইল বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কে পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। এ ঘটনায় গুরুতর আহত অটোচালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ আরও জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু