,

করোনায় হ্রাস পেতে পারে শ্রবণশক্তি: গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার পরেও অনেকে কান নিয়ে সমস্যার শিকার হচ্ছেন। বর্তমানে করোনায় আক্রান্তদের শারীরিক উপসর্গ আগের দু’বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেকটা কম। খবর হিন্দুস্তান টাইমসের।

করোনা থেকে সেরে ওঠার পরেও শারীরিক সমস্যাগুলি দীর্ঘস্থায়ী হচ্ছে। বিশেষজ্ঞরা যাকে ‘লং কোভিড’ বলে চিহ্নিত করেছেন। তবে সাম্প্রতিককালের একটি গবেষণা বলছে, সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথার মতো শারীরিক উপসর্গগুলির পাশাপাশি অনেকেই শ্রবণশক্তিও হারিয়ে ফেলছেন।

এই সমস্যাটি আক্রান্ত থাকাকালীন অথবা কোভিড-পরবর্তী সময়েও দেখা যেতে পারে।

নিউইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলো এবং বস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের আই অ্যান্ড ইয়ার ইনস্টিটিউট-এর গবেষকরা এই গবেষণাটি করেছেন।

গবেষণা বলছে, কোভিড আক্রান্ত ব্যক্তিরা কানে ব্যথা, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ, এমনকি এবং শ্রবণশক্তি হ্রাসের মতো শারীরিক উপসর্গের সম্মুখীন হচ্ছেন।

ভাইরাস থেকে মুক্ত হওয়ার পরেও অনেকে এই কানের সমস্যায় ভুগছেন। তবে কোভিডের নতুন রূপ ওমিক্রন আক্রান্তদের মধ্যে এই উপসর্গটি এখনও পর্যন্ত দেখা যায়নি।

কোভিড আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ থেকে ১৫ শতাংশ মানুষের এই শ্রবণশক্তি হ্রাস বা কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা এক দিকে বিরক্তিকর এবং পাশাপাশি উদ্বেগজনকও বটে।

চিকিৎসকরা বলছেন, কোভিডের দ্বিতীয় তরঙ্গেও বেশ কিছু মানুষ শ্রবণ সমস্যার মুখোমুখি হয়েছেন। করোনা ভাইরাস কানের সোয়ান কোষগুলিতে প্রভাব ফেলতে সক্ষম।

আক্রান্ত অবস্থায় কানের সমস্যা দেখা দিলে সবার আগে একজন বিশেষঞ্জ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা জরুরি।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম