,

রংপুরে করোনা শনাক্তের হার বাড়ছে  : একদিনে সর্বোচ্চ  ৪৩৮ জন

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় ৪৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে একদিনে সর্বোচ্চ শনাক্ত। প্রতিদিন নমুনা পরীক্ষার সঙ্গে বাড়ছে শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার বেড়ে ৪৬ দশমিক ৪৫ শতাংশে গিয়ে ঠেকেছে।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪৫ শতাংশ। এ দিন বিভাগের আট জেলায় ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৭৮ জনের করোনা পজিটিভ আসে ও রংপুরে একজন মারা যান। বুধবার ৮০০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৫৯ জন।
শুক্রবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রংপুরের ১১৯, দিনাজপুরে ১১০, ঠাকুরগাঁওয়ে ৫৬, নীলফামারীর ৪৬, গাইবান্ধার ৩২, পঞ্চগড়ের ৩১, লালমনিরহাটের ২৩, কুড়িগ্রামের ২১ জন করোনা পজিটিভ হয়েছেন।
বিভাগের ৮ জেলার মধ্যে পঞ্চগড়ে শনাক্তের হার ৫৭ দশমিক ৪১ শতাংশ, ঠাকুরগাঁওয়ে ৫৬ দশমিক ৫৭, দিনাজপুরে ৫২ দশমিক ৬৩, কুড়িগ্রামে ৪৭ দশমিক ৭৩, গাইবান্ধায় ৪৪ দশমিক ১১, রংপুরে ৪১ দশমিক ১৭, লালমনিরহাটে ৪০ দশমিক ৩৫ শতাংশ এবং নীলফামারীতে ৪০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬২ জন। বর্তমানে বিভাগে করোনা আক্রান্ত গুরুত্বর ৪৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৬ রোগীকে আইসিইউ-তে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

বৈশ্বিক সংকটের মাঝেও ৭ মাসে সাড়ে চার লাখ কর্মীর বিদেশযাত্রা : প্রবাসীকল্যাণমন্ত্রী

মহাসড়কে জনতার ঢল, ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় একটি নিয়মিত প্রক্রিয়া: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে জান্তার ভয়াবহ বিমান হামলায় নিহত ৫০, জাতিসংঘের তীব্র ক্ষোভ

সংসদ সদস্য পদ ছাড়ার নির্দেশ পেলেন ফেরদৌস আহমেদ মিষ্টি

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী