,

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

news-image

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কয়রাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- পিকআপভ্যানের চালক টাঙ্গাইল সদর উপজেলার টাকুরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল মিয়া (৩২) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরআদ্রারা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মরিচ ব্যবসায়ী সুমন মিয়া (২৬)।

তারিকুল ইসলাম জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ধনবাড়ীর কয়রাপাড়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ট্রাকের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সুলতানা বলেন, ‘দুইজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহত ব্যক্তিকে অন্যত্র হস্তান্তর করা হয়। পরে তারও মৃত্যু হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু